ঢাবিতে প্রকাশ্য দিবালোকে ছিনতাই!

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২১:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
 
মঙ্গলবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমারত হোসেন ইমু শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
ভুক্তভোগী ইমরাত বলেন, ‘সকাল ১০টার দিকে আমি জহুরুল হক হল থেকে ক্লাসে যাচ্ছিলাম। এ সময় দুই যুবক আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তারা নীলক্ষেতের দিকে চলে যায়।’
 
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে ফোন করলে তিনি রিসিভ করেননি।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, ‘ক্যাম্পাসে এই ধরনের ঘটনা বহুদিন ঘটেনা। অনেকদিন পর এই ঘটনা শুনে অবাক হলাম।’ 
 
এসব ঘটনা প্রতিরোধে ক্যাম্পাসে পুলিশি নজরদারি বাড়ানো হবে বলে তিনি মন্তব্য করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ