ভারত তথা বিশ্বের সবচেয়ে বয়স্ক হাতিগুলোর অন্যতম ‘ইন্দিরা’ না ফেরার দেশে। কর্ণাটক প্রদেশের এলিফ্যান্ট ক্যাম্পের এই হাতির বয়স ৮৫ থেকে ৯০ বছর বলে জানিয়েছে পশু চিকিৎসক।
বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিল হাতিটি এবং খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। হাতি সাধারণত ৭০ বছর পর্যন্ত বাঁচে। রেকর্ড অনুযায়ী বন্দি অবস্থায় সবচেয়ে বেশি বয়সে মারা যাওয়া হাতির নাম লিন ওয়াং। তাইপে চিড়িয়াখানায় ২০০৩ সালে ৮৬ বছর বয়সে মারা যায় ওই হাতিটি।
কর্ণাটকে ইন্দিরার বয়সী আরো একটি হাতি জীবিত আছে বলে দাবি করা হচ্ছে। এই হাতিটিকে কর্ণাটকের সাকরেবাইল হাতি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ৫০ বছর আগে নিয়ে আসা হয়েছিল। ইন্দিরাকে ১৯৬৮ সালে কাক্কানাকোটে বন থেকে আটক করা হয়, এবং তার মাধ্যমে বন্য হাতি ধরা বা দমানো হত। প্রচুর ‘সবুজ খাবার’ তার আয়ুর রহস্য বলে ধারণা করছে পশু বিশেষজ্ঞরা। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
