বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বুধবার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন (রমনা) মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি’র আহ্বায়ক মির্জা আব্বাস।
ঝিনাইদহ বিএনপির সভাপতি মসিউর সম্পাদক আবদুল মালেক
মো. মসিউর রহমান সভাপতি, অ্যাডভোকেট, এস এম মশিয়ুর রহমান প্রথম সহ-সভাপতি, আলহাজ মো. আব্দুল মালেককে সাধারণ সম্পাদক, এ কে এম ওয়াজেদ আলীকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট. এম এ মজিদকে ১ম সাংগঠনিক সম্পাদক করে ঝিনাইদহ জেলা বিএনপি’র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিএনপি চেয়ারপার্সনের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।
