বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘ব্যান্ড মিউজিক: রিদম অব ব্যান্ড’। এ অনুষ্ঠানে নতুন, সম্ভাবনাময় ব্যান্ড দলের গান ধারণ করে প্রচার করা হয়।
প্রতি পর্বে একটি ব্যান্ডের মোট ৪টি গান প্রচার করা হয়। উপস্থাপকের সাথে গানের মাঝে মাঝে কথোপকথনের মধ্য দিয়ে ব্যান্ড দলের পরিচিতি, কোন ঘরানার গান করে, ভোকাল এবং ব্যান্ড সদস্যদের ব্যক্তিগত পরিচিতি, ব্যান্ডের আপকামিং অ্যালবাম ইত্যাদি নানা বিষয় উঠে আসে।
এ সপ্তাহের ব্যান্ড দল সিলভার রেইন। লিটু সোলায়মানের প্রযোজনা ও জনপ্রিয় ব্যান্ড তারকা এস আই টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।
ইত্তেফাক/এমএআর
