প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
গেলবারের চেয়ে এবারের বইমেলা সরাসরি সম্প্রচারে আনা হয়েছে নতুনত্ব এবং টেলিভিশনের পর্দায় উপস্থাপনেও আনা হয়েছে ভিন্নতা।
বইমেলা নিয়ে থাকবে পাঞ্জেরী, প্রাইম ব্যাংক ও পাঠক সমাবেশের সৌজন্যে ভিন্ন আয়োজন এবং বইমেলার সার্বিক নিয়ে গত ১১ বছর যাবৎ প্রকাশিত আনন্দ আলো ‘বইমেলা প্রতিদিন’ প্রিন্টি আকারে প্রতিদিন ছাপানো হবে যা বই মেলায় আগত দর্শক, লেখক, সাহিত্যি ও দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
আইএফআইসি ব্যাংক বইমেলায় প্রতিদিন থাকবে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনার্থীদের সাক্ষাৎকার-সহ বইমেলার নানান খুঁটিনাটি তুলে ধরা হবে। বইমেলা উপস্থাপনা করবেন ছড়াকার লুৎফর রহমান রিটন।
ইত্তেফাক/এমএআর
