মিষ্টি জান্নাত ও সাইমন সাদিক প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমায়। সম্প্রতি শুটিং শেষে এটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়।
গতকাল মঙ্গলবার ৩১ জানুয়ারি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে বলে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী মিষ্টি ও নির্মাতা সজল আহমেদ।
এ বিষয়ে অভিনেত্রী মিষ্টি ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আলহামদুলিল্লাহ তুই আমার সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমার গল্পটা দারুণ। কাজও ভাল লেগেছে। আশা করছি দর্শকরা হলে গিয়ে দেখবেন। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।’
IMG0
হ্যাভেন মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রিতম। নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।
চলতি ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, অভিনেত্রী মিষ্টি জান্নাত বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘রংবাজ খিলাড়ি’ তামিল সিনেমায় শ্যুটিংয়ে। পরিচালক সত্য প্রকাশ। মিষ্টি এখানে অভিনয় করছেন তামিল নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে।
ইত্তেফাক/এমএআর
