দুই দেশে প্রকাশিত দুলালের নয়টি বই মেলায়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১২
 
লেখালেখির ক্ষেত্রে একটুও পিছিয়ে নেই কবি, কথাশিল্পী ও গবেষক হিসেবে পরিচিত সাইফুল্লাহ মাহমুদ দুলাল। এ বছর প্রকাশিত হচ্ছে তাঁর নয়টি বই। এর মধ্যে দু’টি কলকাতা থেকে এবং অন্য সাতটি ঢাকা থেকে প্রকাশিত হয়। বইগুলোর মধ্যে তৃতীয়বারের মত মুদ্রণ করা হয়েছে কানাডার কাশিমপুরে খুনি চৌধুরী।
 
তার নতুন প্রকাশিত বইগুলো হচ্ছে:
 
১। তোমার বাড়ি কত দূর (কাব্যগ্রন্থ) অন্যপ্রকাশ,
২। কানাডার হাড়ির খবর, নাড়ির খবর (মজার মজার সংবাদধর্মী গদ্য) সময়,
৩। দূরের মানুষ কাছের মানুষ (স্মৃতিগদ্য), চৈতন্য
৪। কয়রা গ্রামে বুনো হাতি (কিশোর উপন্যাস) পাঠাশালা,
৫। ভূতের পাসওয়ার্ড (ভুতের গল্প) বাংলাপ্রকাশ,
৬। জাদুকর (নাটক) পরিবার প্রকাশনী।
৭। ফোরমনের গন্ধে নেশাগ্রস্থ প্রজাপতি (কবিতা) আবিষ্কার, কলকাতা,
৮। পাখিদের গ্রামে আজ একটি গাছের সাথে সাক্ষাতকারের কথা (কবিতা), কবিতাপাক্ষিক, কলকাতা।
 
ইত্তেফাক/আরএ