হাটবার, এই দিনটিকে ঘিরে কেনা-বেচার পাশাপাশি নানা ধরনের পেশা এবং স্বভাবের মানুষের মিলন মেলায় পরিণত হয় হাটখোলা। এখানে কোনো ভেদাভেদ থাকে না। সবাই হাটুরে।
কেউ ক্রেতা, কেউবা বিক্রেতা। হকার, চোর, পকেটমার, পাগল আরও কত পেশা ও নেশার মানুষ থাকে এখানে। এদের সবার জীবনের গল্প নিয়ে ‘হাটখোলা’।
বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।
প্রতিদিনের এই সব বৈচিত্রময় ঘটনা প্রবাহ উপজীব্য করেই গড়ে উঠবে প্রস্তাবিত ধারাবাহিকের কাহিনী। হাস্যরস-আবার কখনো করুন রসের মধ্য দিয়ে এগিয়ে যাবে প্রতিটি পর্ব।
IMG0
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন আ.খ.ম.হাসান, ফজলুর রহমান বাবু, আল মনসুর, ফারুক আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, আরফান আহমেদ, তারিন জাহান, শাহানাজ খুশি, রুনা খান, ডায়না, ইকবাল, মাসুদ হারুন প্রমূখ।
নাটকটি দেখতে রাখতে হবে ৭ ফেব্রুয়ারি থেকে বৈশাখী টেলিভিশনের পর্দায়।
ইত্তেফাক/এমএআর
