ফজলুর রহমান বাবু আসছেন আলাপ নিয়ে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৯
 
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় একজন উপস্থাপক। এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন ভক্তদের জন্যে।
 
এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। আলাপের এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
 
পলাশ মাহবুবের প্রযোজনা ও পারিহা লিমার উপস্থাপনায় আলাপ সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/এমএআর