হাইকোর্টের নির্দেশে ঈশ্বরদী সরকারি কলেজের দখলে থাকা জমি ব্যক্তি মালিকদের বুঝিয়ে দেয়ার ঘটনায় এই সম্পত্তি কলেজের নিজস্ব বলে দাবি করে মামলা করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন বাদী হয়ে এই সম্পত্তি কলেজের দাবি করে পাবনা দেওয়ানী আদালতে মামলা দায়ের করেছেন।
বুধবার আদালতে এই বিষয়ে শুনানির পর মামলার বিবাদী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে আদালত ১০ দিনের কারণ দর্শানোর জন্য শোকজ নোটিশ প্রদান করেছে বলে বাদী কলেজ পক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার মহামান্য হাইকোর্ট ২৭/১১/১৪তারিখের ১৬৮০/১৮ নং আদেশ মোতাবেক জেলা প্রশাসক জমির চার মালিককে তাদের জমির পজিশন বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, সহকারী কমিশনার (ভূমি) শিমূল আক্তার, ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার, পাবনা র্যাব-১২ এবং পাবনা পুলিশ লাইনের বিপুল সংখ্যক রিজার্ভ পুলিশ এবং স্থানীয় জনসাধারণ।
ইত্তেফাক/এসএস
