ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভির ‘বইমেলা প্রতিদিন’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৮
 
ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অনুষ্ঠান ‘বইমেলা প্রতিদিন’। কথাপ্রকাশ নিবেদিত সরাসরি এই অনুষ্ঠানে উপস্থাপন করা হবে একুশে বইমেলার প্রতিদিনের চালচিত্র।
 
থাকবে লেখক, প্রকাশক ও পাঠকদের সাক্ষাৎকার। এছাড়াও অনুষ্ঠানের একটি অংশে থাকবে নির্বাচিত বই সম্পর্কে আলোচনা। 
 
আদিত্য নজরুলের সার্বিক তত্ত্বাবধান এবং অনন্ত জাহিদের প্রযোজনায় ‘কথাপ্রকাশ বইমেলা প্রতিদিন’ অনুষ্ঠানটি জিটিভিতে প্রচারিত হবে ২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে। 
 
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন ‘আমাদের প্রাণের মেলাকে প্রাণবন্ত করে দর্শকদের সামনে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি দর্শকরা প্রাণের স্পর্শ পাবেন।’
 
ইত্তেফাক/এমএআর