বিশ্বব্যাংক তৃণমূল পর্যায়ে উন্নয়নে তিন শ মিলিয়ন ডলার দেবে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৫
বিশ্ব ব্যাংক স্বেচ্ছাধীন তহবিলসহ তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকারের ক্ষমতায়নে তিন শ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে। যা স্থানীয় সরকারের অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে কমিউনিটিগুলোকে আরো সক্রিয় করবে।
 
পুর্ববর্তী দুইটি প্রকল্পের সাফল্যের প্রেক্ষাপটে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) চার হাজার পাঁচ শ ৫০টি ইউনিয়ন পরিষদের সবগুলোতে কাজ করবে। এতে এক কোটি ১৫ লাখ মানুষ উপকৃত হবে। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকারও সম্প্রসারিত হবে। প্রথমে আট বিভাগের ১৬ পৌরসভায় এ প্রকল্প সম্প্রসারিত হবে। সেবা কার্যক্রমের উন্নয়নে সহায়ক প্রকল্প গ্রহণে এ প্রকল্প কাজ করবে।
 
এ প্রকল্পে বিশ্বব্যাংকের টিম লিডার শেংহুয়া ওয়াং বলেন, ক্ষমতায়নে গুরুত্বারোপ করা হবে। এজন্য প্রকল্পটির ৩০ শতাংশ অর্থ নারীদের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডের জন্য নির্ধারিত রয়েছে।
 
এ ঋণ বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন থেকে দেয়া হবে। এতে কোনো সুদ নেই, তবে সার্ভিস চার্জ হিসেবে ০.৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ছয় বছর ছাড়সহ ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ