জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে ইউক্রেনে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।
সেখানে সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে তিনদিনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিষদ মঙ্গলবার এ আহ্বান জানালো।
সহিংসতার কারণে ওই অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা প্রচণ্ড ঠান্ডার মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
নিরাপত্তা পরিষদের সদস্যরা কিয়েভের একটি খসড়া বিবৃতির অনুমোদন দিয়েছে। এতে রাশিয়ার পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি জানানো হয়নি।
নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতির যে বিপজ্জনক অবনতি ঘটছে এবং স্থানীয় বেসামরিক লোকদের উপর এর যে ভয়াবহ প্রভাব পড়ছে তাতে সদস্যরা শঙ্কিত।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকায় নতুন করে এই সংঘর্ষে ইউরোপীয় ইউনিয়নও উদ্বিগ্ন।
রবিবার বিদ্রোহীরা সরকারি সেনাদের উপর হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয়। তারা কিয়েভের কাছ থেকে শহরটিকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। বাসস
ইত্তেফাক/এএসএমইউ
