গ্রামীণ ফোনের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিকে ভালোবাসা দিবসকে সামনে রেখে স্বর্নালী সাহার ‘আমারে মন’ নামে একটি গান প্রকাশিত হয়েছে।
রবিবার গানটি প্রকাশ করা হয়। জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুন এর কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বর্নালী সাহা।
গানটির বিষয়ে স্বর্নালী সাহা বলেন, আমার প্রথম গান প্রকাশিত হয়েছে ২০১৪ ইবরার টিপু ভাইয়ের সুর সঙ্গীতে ও মিথিলা ইবরারের কথায় ‘তোমাকে ছাড়া’শিরোনামে। সেই গানটি গানটি খুবই জনপ্রিয় হয়েছে।
IMG0
তিনি আরো বলেন, ব্যক্তিগত জামেলার কারণে গানে বেশি সময় দিতে পারিনি। অনেক দিন পর নতুন একটা গান করেছি। নতুন কিছু করার ভাবনা থেকেই গানটি করা। ইতি মধ্যে গানটি যারা শুনেছেনে সবাই প্রসংশা করেছেন। আশা করছি, আগামী বৈশাখে মিউজিক ভিডিও আকারে ইউটিবে প্রকাশ করবো। খুব শিগগিরই ইউটিউবে দেখা যাবে গানটির মিউজিক ভিডিও।
ইত্তেফাক/ইউবি
