বিভিন্ন অপরাধে এক বছরে ৪০০ পুলিশের শাস্তি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরবাসীকে ফুল ও কার্ড দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
বুধবার সকালে রাজধানীর শাহবাগ পুলিশবক্স চত্বরে এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি বেলুন উড়িয়ে ট্রাফিক সচেতনতা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
 
ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক ও জাতীয় কর্মসূচীতে নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অপরাধ ও জঙ্গি দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুকরণীয় সাফল্য দেশ ও বিদেশে প্রশংসা অর্জন করেছে। পুলিশের সার্বিক সাফল্যের পেছনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
নগরবাসীকে ফুলের শুভেচ্ছার আগে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বলেন, গত বছর বিভিন্ন অপরাধের কারণে ডিএমপিতে কর্মরত ৪শ’ পুলিশ সদস্যকে শাস্তি দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীতে কখনও অপেশাদার আচরণ সহ্য করা হয় না।
 

ইত্তেফাক/এএম।