বাংলাদেশে সফর নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুতে ঢাকায় আসছে না কানাডা হকি দল। বুধবার এমনটাই জানিয়েছে দেশটির হকি ফেডারেশন।
কানাডার হকি ফেডারেশনের সিদ্ধান্ত বাংলাদেশ হকি ফেডারেশনকে ইতোমধ্যেই জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন তারা কানাডাকে আশ্বস্ত করার সব চেষ্টাই চালাচ্ছেন।
তিনি বলেন, ‘কানাডা হকি ফেডারেশনকে চিঠি লিখে নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেয়া হবে তার সব জানানো হয়েছে। আমরা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছি।’
আগামী ৪ঠা মার্চ থেকে শুরু হওয়া বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ নিতে কানাডার দলটির ঢাকায় আসার কথা ছিলো। এর আগে সম্প্রতি অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপে অংশ নেয়নি জাপান হকি দল।
গত বছর জুলাইয়ে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড ক্রিকেট দলের ঢাকা সফর নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ঢাকায় এসেছিলো তারা এবং নিরাপত্তার প্রশংসা করেছে।
ইত্তেফাক/এমএইচ
