ইংল্যান্ডকে ২০৩ রানের টার্গেট দিলো ভারত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৯
ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ২০৩ রানের টার্গেট দিয়েছে ভারত। বুধবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সুরেশ রায়নার ৬৩ ও মহেন্দ্র সিং ধোনির ৫৬ রানের উপর ভর করে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।
 
ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন কাইল মিলস, জর্ডান, প্লাঙ্কেট ও স্টোকস।
 
সুরেশ রায়নার ৪৫ বলের ইনিংসে ছিলো দুইটি চার ও পাঁচটি ছক্কা। ধোনির ৩৬ বলের ইনিংসে ছিলো দুইটি ছক্কা ও পাঁচটি চার।
 
ওপেনিংয়ে নেমে ২ রানেই আউট হয়ে যান বিরাট কোহলি। তবে আরেক ওপেনার রাহুল খেলা চালিয়ে যান। মূলত তিনি সুরেশ রায়নাকেই সঙ্গ দেন। ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২২ রান করেন রাহুল।
 
শেষদিকে যুবরাজ সিংয়ের ১০ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ