শেষ হচ্ছে ‘ফুল আর কাঁটা’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৬
 
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ফুল আর কাটা’। আজ প্রচার হবে ধারাবাহিকটির শেষ পর্ব।
 
পারিবারিক সম্পর্ক আর সামাজিক গল্পে নাটকটি প্রচারিত হওয়ার পর জনপ্রিয়তা অর্জন করে। শেষ-অবধি এপর্বের মধ্যদিয়ে গল্পে সমাপ্তি ঘটছে।
 
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন দিলারা জামান, সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, শম্পা রেজা, ডা. এজাজ, ইরফান সাজ্জাদ, মৌরী সেলিম, অভি, নওশীন প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর