ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে রেজাউল ইসলাম পাঠান নামে এক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে।
রেজাউল ইসলাম কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার মমিন পাঠানের ছেলে। সে কোটচাঁদপুর পৌরসভার দুইনম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বৃহস্পতিবার ভোররাতে শহরের আখ সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ ওসি দাউদ হোসেন জানান, পৌর কাউন্সিলর রেজাউল পাঠান আখ সেন্টার এলাকায় অস্ত্র ও গুলি নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ। সেসময় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৫'শ পিচ ইয়াবাসসহ রেজাউলকে আটক করা হয়।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় অস্ত্র ও মাদকের মামলা রয়েছে।
ইত্তেফাক/এসএস
