অভিনেতা অক্ষয় কুমার, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে সিনেমায় অভিনয়ের জন্য যতটা প্রশংসা পেয়েছেন সেই তুলনায় পুরস্কার পাননি তিনি। অনেকের ধারণা ছিল গত বছর মুক্তি পাওয়া রুস্তম সিনেমার জন্য অন্তত একটা ভাল অ্যাওয়ার্ড তাকে দেয়া হবে। কিন্তু কিছু হয়নি।
বলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে এ অভিনেতা মনোনয়ন না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার বেশ ক্ষোভ প্রকাশ করেছেন অক্ষয়।
অক্ষয় বলেন, মাঝে মাঝে এমন হয়, অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আমাকে ফোন করে বলে, আপনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন, বিনিময়ে আপনাকে অর্ধেক পারিশ্রমিক এবং সঙ্গে একটি অ্যাওয়ার্ড দেয়া হবে। অ্যাওয়ার্ডটি আমি তাদের কাছেই রাখতে বলি এবং পূর্ণ পারিশ্রমিক দিতে বলি। আমার ভক্তরা তার ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আমাকে যে পুরস্কার দিয়েছেন, এটিই আমার কাছে সবকিছু।
অক্ষয় জানান, আমি মনে করি না এটি নিয়ে বিশেষ চিন্তা করার কিছু রয়েছে অথবা এ জন্য আমার নীতিবোধ বিসর্জন দিতে হবে। মাঝে-মধ্যে স্ত্রী টুইঙ্কেল আমাকে খোঁচা দেয়, তার বাবা-মা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া দুজনই জাতীয় পুরস্কার বিজয়ী কিন্তু আমি কোনো অ্যাওয়ার্ড জিতিনি।
ইত্তেফাক/এমএআর
