চ্যানেল আইতে আগামীকাল ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে জুঁই ভালোবাসর প্রহর ‘ভোকাট্টা’।
এটির রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন সজিব তালুকদার, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া প্রমুখ।
টেলিছবিটি একটি ব্যতিক্রমধর্মী ভালবাসার গল্পে নির্মাণ করেছেন পরিচালক রাজিব। ‘ভোকাট্টা’ নিয়ে অভিনেতা সজিব বলেন, ‘টেলিফিল্মটির কাজ ভাল হয়েছে। দর্শকদের ভাল লাগবে বলে আশা করছি।’
উল্লেখ্য, ফেয়ার এন্ড লাভলী মেন চ্যানেল আই, পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি সিজন ১, ২০১৬ থেকে এসেছেন সজিব তালুকদার। টপ ৫ এ জায়গা করে নেন তিনি।
ইত্তেফাক/এমএআর
