বগুড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯
 
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধুনট উপজেলার রহুয়ার বিলের পাড় থেকে তাকে আটক করা হয়। আব্দুর রশিদ ধুনট উপজেলার চকমেদেহী গ্রামের ছমের উদ্দিনের ছেলে।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে। বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে ৯০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আব্দুর রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস