এবার স্বামীকে নিয়ে বাথটাবে সানি লিওন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪১
 
সম্প্রতি ইলিয়েনা ডি ক্রুজ বাথটাবে নেমে ক্যামেরার সামনে দাড়িয়ে খুশি করেছিলেন তার বিদেশি বয়ফ্রেন্ডকে। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার নামলেন সানি লিওন। তবে সানি শুধু একা না, বাথটাবে সঙ্গী হিসেবে নিয়েছেন স্বামীকে।
 
​স্বামী ড্যানিয়েল ওয়েবের সঙ্গে রোমান্টিক স্টাইলে ফটোশ্যুটে অংশ নিয়েছেন সানি। প্রকাশিত ছবিতে দেখা গেছে সাদা রঙের বাথটাবে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় ছবি তুলেছেন। সঙ্গে ছিল মানানসই সাদা গাউন। 
 
সানির সঙ্গে মিলিয়ে সম্পূর্ণ সাদা আউটলুকে নজর কেড়েছেন ড্যানিয়েলও। আর ছবিটি প্রকাশেল সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
 
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের রেইস। সেখানে লাইলা শিরোনামের গানে শাহরুখকে সঙ্গে নিয়ে ব্যাপার নাচনেওয়ালী হয়ে হাজির হন বলিউড অভিনেত্রী, সাবেক পর্ণস্টার সানি লিওন। আর গানটিতে অংশ নেয়া এবং পারফর্মে এমনকি শাহরুখ পর্যন্ত সানির প্রশংসা করেছেন।
 
ইত্তেফাক/এমএআর