টেস্ট মর্যাদা লাভের আশায় আয়ারল্যান্ড, আফগানিস্তান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২
আইসিসি পরবর্তী বোর্ড সভায় টেস্ট মর্যাদা প্রাপ্তির আশা করছেন আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
 
চলতি সপ্তাহের শেষে আইসিসি’র বোর্ড সভায় ১০টি দলের সঙ্গে টেস্ট অঙ্গনে আরো কোনো দেশ যোগ হবে কি-না সেই আলোচনায় সিদ্ধান্ত নেয়া হবে।
 
সম্প্রতি আইসিসির পূর্ণ সদস্য পদ প্রাপ্তির ইচ্ছা পোষণ করেছে আফগান ক্রিকেট বোর্ড। তাদের প্রিমিয়ার জাতীয় প্রতিযোগিতা পাঁচ দলকে নিয়ে আয়োজিত হয় যেখানে আয়ারল্যান্ডে হয় তিন দলকে নিয়ে।
 
উল্লেখ্য. গত বছরের অক্টোবরে আয়ারল্যান্ডের আন্তঃপ্রাদেশিক প্রতিযোগিতা প্রথম শ্রেণী ও লিস্ট-এ মর্যাদা পেয়েছে। আফগানিস্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘরোয়া প্রতিযোগিতায় লম্বা ফর্মেটের ম্যাচগুলো প্রথম শ্রেণীর মর্যাদা পেয়েছে। যদিও এই ম্যাচগুলো নিয়ে নির্বাহী কমিটির সভায় পরীক্ষা নিরীক্ষা করা হবে। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ