শ্রীলঙ্কাকে ১২১ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪২
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ১২১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
 
ডারবানে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী শ্রীলংকাকে ১২১ রানে বিধ্বস্ত করে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।
 
কিংসমিডের অপেক্ষকৃত শুকনো, ধীর গতির পিচে টস হারা দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ভাল না হলেও ফাফ ডু প্লেসিস ও ডেভিড মিলারের সেঞ্চুরিতে স্বাগতিকরা ৬ উইকেটে ৩০৭ রানের লড়াকু স্কোর গড়ে তুলে। ডু প্লেসিস (১০৫) ও মিলার (১১৭*) মিলে পঞ্চম উইকেটে ১৩৬ বলে ১১৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন।
 
এর আগে ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা বেশ চাপে ছিল। জবাবে শ্রীলংকার জন্য দক্ষিণ আফ্রিকার ইনিংসটা তাড়া করা পুরো ম্যাচে সবসময়ই কঠিন ছিল। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ লংকানদের ইনিংস ৩৭.৫ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায়। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ