বৈশাখী টেলিভিশনে আজ বৃহস্পতিবার রাত ১২টায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘জিরো আওয়ার’ এ অতিথি হিসেবে থাকবেন নিজাম চৌধুরী।
বিশিষ্ট অর্থ ও রাজনীতিবিদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরী আজ সমসাময়িক অর্থ ও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেয়া নিজাম চৌধুরী একজন সফল প্রবাসী উদ্যোক্তা। তিনি ট্রেড ব্যালেন্স ইউএসএ করপোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।এ ছাড়া তিনি ম্যাক্স পাওয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক, কুশিয়ারা পাওয়ার লিমিটেড ও ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত।
ইত্তেফাক/ইএইচএম
