কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে দুই বস্তা ইয়াবা উদ্ধার করেছে। বস্তার ভেতরে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা ছিল। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
জানা যায়, শুক্রবার (২৯মার্চ) বিকাল পৌনে ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ বিসিজি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পাড়ায় বিশেষ অভিযানে যায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। কাউকে না পেয়ে ঘটনাস্থল তল্লাশি করে দুইটি বস্তা পাওয়া যায়। বস্তার ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/অনি
