ইসলামী ব্যাংকে বড় পরিবর্তনের বিষয়ে ব্যাংকটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) উদ্বেগ জানিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন, আমার ধারণা ছিল ভিন্ন রকম। আইডিবির আগের প্রেসিডেন্ট (আহমেদ মোহাম্মদ আলী) আমাকে ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের কিছু সমস্যার বিষয়ে জানিয়েছিল। আমার ধারণা ছিল আগের প্রেসিডেন্টের বিষয়গুলো বর্তমান প্রেসিডেন্ট জানতো। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট দেখা যায় যে, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
তাহলে এখন কি করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, না তেমন কিছু না। তবে ব্যাংকটির অধিকাংশ শেয়ারের মালিক এ পরিবর্তনের পার্টই না হলে এ পরিবর্তনটা কিভাবে ঘটল, এ বিষয়টি আমি বাংলাদেশ ব্যাংকের নিকট জানতে চেয়েছি।
সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে বড় পরিবর্তনের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে পাঠানো এক চিঠিতে আইডিবির প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জার উদ্বেগ জানান।
ইত্তেফাক/এমআই
