ভারতের বেঙ্গালুরুতে ১৮ বছর বয়সী তরুণ আনোয়ার আলি গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয়ে পড়েছিল। কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে পথচারীরা মোবাইল ফোনের মাধ্যমে ছবি ও ভিডিও করছিল।
গণ অসংবেদনশীলতার এই ভয়াবহ অবস্থা প্রায় ২৫ মিনিট ধরে চলে। এরপর ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালে নেয়ার পরে ওই তরুণ মৃত্যুবরণ করে। ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত তরুণটি সহায়তার জন্য ডাকছে। একজন তাকে পানিও দেয়।
বুধবার আনোয়ার সাইকেলে করে তার কর্মস্থলে যাওয়ার পথে একটি সরকারি মালিকানাধীন বাসের আঘাতে আহত হয়ে রাস্তায় পড়েছিল। পুলিশ জানায়, আনোয়ারকে আহতাবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করে। আনোয়ারের ভাই রিয়াজ বলে, কেউ তাকে সাহায্য করেনি, সবাই ভিডিও ও ছবি তোলায় ব্যস্ত ছিল। যদি কেউ আমার ভাইকে সাহায্য করত, হয়তো সে বেচে থাকতো। মূল্যবান ১৫-২০ সময় সেখানে খরচ হয়ে যায়।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী দাবি করা এক ব্যক্তি বলেছেন, ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা রক্তাক্ত ও আহত আনোয়ারকে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না তাদের কী করা উচিত। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
