মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে স্বয়ং স্রষ্টার হাত আছে বলে মনে করে দেশটির ক্ষমতাসীন রিপাবলিকান দলের সমর্থকরা। দল নিরপেক্ষ পাবলিক রিলিজিওন রিসার্চ ইনস্টিটিউটের জরিপে উঠে এসেছে, ৪৫ শতাংশ রিপাবলিকান বিশ্বাস করে ট্রাম্পকে জেতাতে সরাসরি স্রষ্টা হস্তক্ষেপ করেছেন।
সব মিলিয়ে প্রতি চার জনে একজন মার্কিনি জোরালো বিশ্বাস করে যে ট্রাম্পকে জেতাতে হস্তক্ষেপ করেছে।
জরিপে দুই প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সমর্থক ও ধর্ম অনুসারীদের ভিত্তিতে পরিচালিত হয়। গবেষণায় দেখা যায় ৪৫ শতাংশ রিপাবলিকান বিশ্বাস করছে আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তুলতে (ট্রাম্পের নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন) স্রষ্টার সরাসরি হস্তক্ষেপ ছিল। আর মাত্র ১৮ শতাংশ ডেমোক্রেট এই ধারণায় বিশ্বাস স্থাপন করেছে।
শ্বেতাঙ্গ প্রোটেস্টান্ট খ্রিস্টানদের মধ্যে নির্বাচনে স্রষ্টার হস্তক্ষেপের উপর বিশ্বাস রাখার প্রবণতা বেশি। তাদের মধ্যে প্রতি ১০ জনে ৬ জন এই ধারণায় বিশ্বাস করে যে ট্রাম্পকে জেতাতে সরাসরি স্রষ্টা জোরালো ভূমিকা পালন করেছে, আর ১৪ শতাংশ মনে করেছে স্রষ্টার ভূমিকা তুলনামূলক কম ছিল। সিএনএন।
ইত্তেফাক/এসএসএ
