ভারতের কংগ্রেস দলীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ফের একহাত নিলেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রিয়াঙ্কা বলেন, ২০১৫ সালে মোদী পাকিস্তানে গিয়েছিলেন বিরিয়ানি খাওয়ার জন্য। শুক্রবার লোকসভা নির্বাচন উপলক্ষে উত্তরপ্রদেশের মীরাটের জনসভায় এ মন্তব্য করেন তিনি। এনডিটিভি।
এর কয়েকদিন আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে পাকিস্তানের বাসিন্দারা আনন্দে হাততালি দেবে। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের উদ্দেশে ইঙ্গিত করেই প্রিয়াঙ্কা বলেন, ‘তাঁরা কী করবেন না করবেন, সেটা তো ওই দেশের বাসিন্দাদের নিজস্ব ব্যাপার।’
তিনি বলেন, ‘২০১৫ সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করার নামে পাকিস্তানে গিয়েছিলেন নরেন্দ্র মোদী কেবলই বিরিয়ানি খেতে।’
আরও পড়ুনঃ ‘মাহমুদা আমি মারা যাচ্ছি, তুমি আমার অসহায় বাবা-মাকে দেখে রেখো’
মীরাটের সান বিম পাবলিক স্কুলের পড়ুয়াদের সঙ্গে একটি কথোপকথনের সেশনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেত্রী।
তিনি আরও জানান, যেহেতু এখন বাবরি মসজিদ-রাম মন্দির মামলাটি বিচারাধীন, তাই তিনি কোনওভাবেই অযোধ্যার রামমন্দিরে গিয়ে পুজো দেবেন না
ইত্তেফাক/টিএ
