রাশিয়ার টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা জানিয়েছেন, এখনই তিনি ২০২০ টোকিও বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। ইতোমধ্যে রাশিয়ান টেনিস ফেডারেশনের (আরটিএফ) সভাপতি শামিল তারপিশেভ জানিয়েছিলেন, শারাপোভার মধ্যে এখনো ২০২০ অলিম্পিকে জয়ের ক্ষমতা রয়েছে।
এ ব্যাপারে শারাপোভার ভাষ্য, আমার এখনই কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। আমি সেসব নিয়ে ভাবছিও না। এখন আমি স্টুটগার্ট আয়োজিত প্রতিযোগিতা নিয়ে ভাবছি। ভাবছি, আমার প্রত্যাবর্তন নিয়ে। টোকিও-তে কী হবে, আমি ওখানে খেলব কিনা, সে সব অনেক দুরের প্রশ্ন। এই বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করিনি আমি।'
আগামী ২৬ এপ্রিল স্টুটগার্টে একটি টেনিস প্রতিযোগিতায় কোর্টে ফিরবেন শারাপোভা। এই বিষয়ে তিনি বললেন, 'আমি যদি শারীরিকভাবে সক্ষম থাকি তাহলে নিশ্চয়ই ২০২০ টোকিও অলিম্পিকে নাম দেব। তবে আমি জানি না, ততদিনে আমার শরীর কতটা সুস্থ থাকবে। আমার আগামীদিন কেমন হতে চলেছে, তাও আমি জানি না। ফলে এখনই এ সমস্ত বিষয়ে আলোচনা করা উচিত হবে না।'
ইত্তেফাক/এএম
