নারীদের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে বাছাই পর্বের ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিয়েছেন।
শ্রীলঙ্কায় আগামী ৭-২১ ফেব্রুয়ারি ওয়ানডে ওয়ার্ল্ডকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। পাপুয়া নিউগিনি, পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে রুমানার দল।
প্রতিটি টিম গ্রুপের সবার সঙ্গে একবার করে খেলার সুযোগ পাবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স। যেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে।
৮ ফেব্রুয়ারি মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল-সবুজদের।
ইত্তেফাক/এমএইচ
