পরমাণু অস্ত্র পরীক্ষা থামাতে উ.কোরিয়াকে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৩
নব্য নিযুক্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস প্যাটিস বলেছেন, পরমাণু অস্ত্রের প্রয়োগ করা হলে উত্তর কোরিয়াকে কার্যকর ও বিধ্বংসী জবাব দেয়া হবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে টোকিয়ো যাওয়ার পূর্বে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
 
এছাড়া, বছর শেষে দক্ষিণ কেরিয়াতে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনাও জানান তিনি।
 
উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা এবং আক্রমণাত্মক বিবৃতি এশিয়ার এ অঞ্চলটিকে সবসময় অস্থির করে রাখছে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থায়, যাবতীয় হুমকি মোকাবিলায় দক্ষিণ কেরিয়ার পাশে থাকার আশ্বাস দেন প্যাটিস।
 
এছাড়া উত্তর-পূর্ব এশিয়ার এ দেশ দুটির সাথে অনেক আগে থেকেই যুদ্ধোত্তর প্রতিরক্ষা চুক্তি রয়েছে জানিয়ে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরোও বলেন, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষণা মতো জাপান ও দক্ষিণ কোরিয়াকেও সমানভাবে সামরিক ব্যয় বাড়ানোর অঙ্গীকারে আসতে হবে।
 
উত্তর কেরিয়া হয়তো নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে- এমন উদ্বেগের প্রেক্ষাপটে দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় যান প্যাটিস। তারপরও উত্তর কোরিয়া সত্যিই এ ধরণের পরীক্ষা চালালে তা হতে পারে ট্রাম্প প্রশাসনের প্রতি বড় ধরণের চ্যালেঞ্জ। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ