আলি ভায়েগান। ৬১ বছর বয়সী ইরানি নাগরিক। যুক্তরাষ্ট্রে অভিবাসন আবেদনের প্রায় এক যুগ পর তাকে দেশটির গ্রিনকার্ড ভিসা প্রদান করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের আশায় তিনি উড়াল দিয়েছিলেন সুদূর মার্কিন মুল্লুকে।
কিন্তু সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হয়নি।
কিন্তু, সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির বিরূদ্ধে আদালতের আংশিক স্থগিতাদেশের কল্যাণে আশার আলো ফিরে পেয়েছেন আলি। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বিমান বন্দরে আটকে থেকেও ভাই ও ভাইজির সঙ্গে দেখা করেছেন তিনি। টার্মিনালের বাইরে অসংখ্য মানুষ জড়ো হয়ে তাদের সমর্থন জানান। ‘লস এঞ্জেলস আপনাদের দেশ’ বলেও স্লোগান দেন কেউ কেউ।
এ সময়, আগত জনতার উদ্দেশ্যে ফারসিতে বক্তব্য রাখেন আলি ভায়েগান। তিনি বলেন, ‘এটাই মানবাধিকার, আমি অভিভূত এবং সম্মানিত বোধ করছি। এর আগে, শুক্রবার লস এঞ্জেলস বিমান বন্দরে নামলে জোরপূর্বক দুবাইগামী একটি বিমানে উঠিয়ে দেয়ার চেষ্টা করা হয় আলিকে।
ইত্তেফাক/এমএইচ
