টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি চিফ হুইপের শ্রদ্ধা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। 
 
শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে তিনি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিতার কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
 
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই