মেরিলিন মনরো, মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়ক। আবেদনময়ী অভিনয়শিল্পী হিসেবে তার সময়ে তিনি ছিলেন সেরাদের তালিকায় প্রথম সারিতে। মনরোর বেশকিছু ফটোশ্যুট এখনো বিশ্বজোড়া খ্যাতি বয়ে আনছে।
আর এবার বাংলাদেশের অভিনেত্রী-মডেল বিপাশা কবির তার বেশ ধরলেন। আলোচিত চলচ্চিত্র 'রাজনীতি'-তে তাকে মেরিলিন মনরোকের রূপে দেখা যাবে।
বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবির টাইটেল গানে মেরিলিন মনরোর সাজে সাজলেন বিপাশা কবির।
'প্রেমের জন্য জীবনবাজি প্রেমের এই রীতি, প্রেমের মাঝে চলবে না রে কোন রাজনীতি'-কবির বকুলের লেখা এই গানের সুর ও সঙ্গীতআয়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী।
জানা গেছে, সম্প্রতি উলুখোলার 'মেঘ বাড়ি' রিসোর্টে চিত্রায়িত এই গানটিতে বিপাশা ছাড়াও অংশ নিয়েছেন অমিত হাসান, শিবা সানু এবং ডিজে নাদিম।
ইত্তেফাক/এমএআর
