ইংল্যান্ড সিরিজ শেষ। হাতে এবার অনেকটা সময়। তাই এই ফাঁকে সেবাগের স্কুলের বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে গেলেন সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতকে এত সাফল্য এনে দিয়েছেন। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া কতটা কঠিন, সেটাই শেখালেন তিনি। নিজের স্কুলে আসায় ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন বীরেন্দ্র সেবাগ।
এর আগে একাধিকবার প্রকাশ্যে আসে মহেন্দ্র সিং ধোনি ও বীরেন্দ্র সেবাগের বিবাদ। শোনা যায়, ধোনি নেতৃত্বে আসার পরে আন্তর্জাতিক ক্রিকেটে সেবাগের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সেবাগের আর না ফেরা হয়নি।
সময় গড়িয়েছে। ধীরে ধীরে সেই সম্পর্ক অনেক শীতল হয়েছে। তাদের সম্পর্কে যে কোনো ফাটল নেই, সেটা প্রমাণ করে দিলেন ধোনি নিজেই। পৌঁছে গেলেন সেবাগের স্কুলে। সময় কাটালেন বাচ্চাদের সঙ্গে।
অবসরের পর এখন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য শুরু করেছেন সেবাগ। ভারতের হরিয়ানায় খুলেছেন একটি স্কুল। সেই স্কুলে পড়াশোনার পাশাপাশি গুরুত্ব সহকারে একাধিক খেলা শেখার সুযোগ রেখেছেন তিনি। সেই স্কুলে শুক্রবার সেবাগের সঙ্গে এসেছিলেন ধোনি।
'ক্যাপ্টেন কুল'-এর উপস্থিতিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন সেবাগ। তিনি বলেন, 'আমি মন থেকে ধোনিকে ধন্যবাদ জানাতে চাই।'
ইত্তেফাক/এএম
