চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৭
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। একটি গাড়ি দ্রুত গতিতে দেয়ালে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
 
হেবেই প্রদেশের আনঝুউ শহরে শুক্রবার স্থানীয় সময় রাত ১০ টা ৩৬ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং হাসপাতালে একজন মারা যায়। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
 
ইত্তেফাক/এমএইচ