নাকের ভেতর থেকে বেরুল জ্যান্ত তেলাপোকা!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫১
ভারতের চেন্নাইয়ে এক নারীর নাকের ভেতর থেকে জ্যান্ত এক তেলাপোকা বের করে এনেছেন বেসরকারি এক হাসপাতালের চিকিৎসকরা! ১২ ঘণ্টার 'নির্যাতন' শেষে চিকিৎসকদের চেষ্টায় স্বস্তি পেয়েছেন সিলভি নামের ৪২ বছরের ওই নারী।
 
মঙ্গলবার রাতে নাকে অস্বস্তি অনুভব করায় ঘুম ভেঙে ‌যায় চেন্নাইয়ের বাসিন্দা সিলভির। সিলভি জানিয়েছেন, ‘প্রথমে মনে করেছিলাম সর্দি লেগেছে।‍ কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম, সর্দি নয়; অন্য কিছু ঢুকে পড়েছে নাকে।'
 
পর দিন ওই বেসরকারি হাসপাতালে ‌যান সিলভি। কিন্তু দুই দফায় দেখে-টেখেও ডাক্তাররা বুঝতেই পারেননি হয়েছেটা কী! তৃতীয় আরেক দফায় দেখতে গিয়ে চিকিৎসকরা বুঝতে পারেন, সিলভির নাকের ভিতরে কিছু একটা নড়াচড়া করছে। এর পরই স্ক্যান করার পরামর্শ দেয়া হয় তাকে।
 
রিপোর্ট নিয়ে চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালে ‌যান সিলভি। সেখানে চিকিৎসকরা এন্ডোস্কোপি করে বুঝতে পারেন, তার নাকের ভিতরে ঢুকে পড়েছে কোনো কীট। এর পরই অস্ত্রোপচার করে বের করা হয় আস্ত একটি তেলাপোকা।
 
কিন্তু হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান এমএন শঙ্কর বুঝতে পারছেন না, কী করে মানুষের নাকে ভিতর ঢুকে পড়তে পারে আস্ত একটা তেলাপোকা!
 
তিনি জানিয়েছেন, তেলাপোকাটির বেরুনোর লক্ষণ ছিল না। নাকের ভিতরে দিব্যি চরে বেড়াচ্ছিল সেটি। ৪৫ মিনিটের সাধ্যসাধনা ও একাধিক আধুনিক ‌যন্ত্র ব্যবহার করে অবশেষে সেটিকে বার করেন তারা।
 
ইত্তেফাক/এএম