‘অভিমানী তোমার ডাকনাম’ বইমেলায়

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৮
এবারের একুশে বইমেলায় প্রকাশিত হলো গীতিকার সজীব শাহরিয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘অভিমানী তোমার ডাকনাম’। এটি প্রকাশ করেছে শব্দশৈলী প্রকাশনী। 
 
ভালোবাসার বিচিত্র অনুভূতি রয়েছে বইটিতে। প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে যাওয়া প্রেম, বিরহের আলোকে কবিতাগুলো লেখা। মানুষের জীবনে ঘটে যাওয়া অমোঘ সত্যের মুখোমুখি যে হতে হয়, পাঠক এ বইয়ে তারই একটা নির্যাস পাবেন।
 
ভালোবাসার মানুষকে পাবে না জেনেও যেমন পাগলের মতো তার আশ্রয়ে থাকার দৃঢ় চেষ্টার কোন কমতি থাকে না, পথিক যেমন কখনো সঠিক পথের খোঁজে দিশেহারা হয়ে যায়, আকাশ ছুঁতে পারবে না জেনেও যেমন তাকে পাওয়ার আশা বুকে লালন করে- বহুরৈখিক জীবনের এমনই নানা অলিগলির চিত্ররূপ দেখতে পাবেন ‘অভিমানী তোমার ডাকনাম’ কবিতার বইয়ে। 
 
বইয়ের প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। বইটির দাম রাখা হয়েছে একশ পঞ্চাশ টাকা। বইটি মেলায় পাওয়া যাচ্ছে শব্দশৈলী প্রকাশনীর ৩৫৭, ৩৫৮ ও ৩৫৯ নং স্টলে।
 
ইত্তেফাক/এমআই