মুরাদনগরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হলেন কৃষক

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৮:৫৩

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কৃষক মুরশিদ মিয়ার পরিবারের দুইটি ঘর, দুইটি বিদেশি প্রজাতির গরুসহ তিনটি গরু ও তিনটি ছাগল। শেষ সম্বল হারিয়ে নির্বাক হয়ে গেছে কৃষক পরিবারটি।

শনিবার ভোর রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। কৃষক মুরশিদ মিয়া মোহাম্মদপুর গ্রামের ঘোরশেদ আলমের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গরুর ঘরের কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

আরও পড়ুনঃ আগামী এক মাসের মধ্যে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

উপজেলার ঘোড়াশাল গ্রামের ব্যবসায়ী সফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেছেন।

ইত্তেফাক/নূহু