ইয়েমেনি উপজাতীদের সঙ্গে সংঘর্ষে ১৩ জঙ্গি নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪১
 
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে উপজাতীয়রা শনিবার আল-কায়েদার ১৩ জঙ্গিকে হত্যা করেছে। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছে।
 
তিনি বলেন, জিহাদিরা রাতে আবিয়ান প্রদেশের লোদের শহরের সরকারি ভবনগুলোতে হামলা চালিয়ে এগুলো নিয়ন্ত্রণের নেয়ার চেষ্টা চালায়। এ সময় তারা সশস্ত্র বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। উভয়পক্ষের মধ্যে দুই ঘণ্টা বন্দুক যুদ্ধ হয়। এক পর্যায়ে টিকতে না পেরে জঙ্গিরা পিছু হটে।
 
বৃহস্পতিবার আল-কায়েদা যোদ্ধারা আবিয়ান প্রদেশের যে তিনটি শহরে প্রবেশ করে লোদার তার একটি। তবে শুক্রবার স্থানীয় উপজাতীয়দের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।
 
এই উপজাতিটি ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদীর অনুসারী বলে জানা গেছে।
 
ইত্তেফাক/আরএ