আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আগামী সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি এবং স্থানীয় সরকার/উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি
