রান উৎসবের মধ্যেই কাটলো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের উদ্বোধনী দিন। প্রথম দিনে উজ্জ্বল ব্যাটসম্যানরা দুই ভেন্যুতেই বোলারদের শাসন করেছেন। যদিও দলগত বড় সংগ্রহের মধ্যেও সেঞ্চুরি হয়েছে কেবল একটি। বিসিবি উত্তরাঞ্চলের পক্ষে সেঞ্চুরিটি করেন জুনায়েদ সিদ্দিকী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে তার সেঞ্চুরিতেই চার উইকেটে ৩২৭ রান তুলেছে উত্তরাঞ্চল। প্রথম দিন শেষে জুনায়েদ ১৭২ ও ধীমান ঘোষ ৫১ রানে অপরাজিত আছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে স্বস্তিতে আছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলও। তিন হাফ সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩৭৬ রান করেছে দক্ষিণাঞ্চল। জিয়াউর রহমান ৫৫, সোহাগ গাজী ৪২ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি উত্তরাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চল
উত্তরাঞ্চল: ৩২৭/৪, ৮৯ ওভার (জুনায়েদ ১৭২*, ধীমান ঘোষ ৫১*, নাসির ৫৫, জহুরুল ৩৯; শহীদুল ২/৭৮)
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
দক্ষিণাঞ্চল: ৩৭৬/৬, ৯০ ওভার (বিজয় ৮৯, তুষার ইমরান ৬২, জিয়াউর ৫৫*, সোহাগ গাজী ৪২*, মিঠুন ৪৭, মোসাদ্দেক ৩৯, শাহরিয়ার নাফীস ২৭; এবাদত হোসেন ৩/৮৫)
ইত্তেফাক/আরএ
