মাঠ কাঁপিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজা এবার সিনেমা প্রযোজনায় নামছেন। সবকিছু মোটামুটি ঠিকঠাক। এই সিনেমায় হিরোর ভূমিকায় অভিনয় করবেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। সিনেমাটির নাম ‘দরবাজ’। স্ক্রিপ্ট নিজেই লিখেছেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রমিজ।
সিনেমার গল্প কী? একজন ক্রিকেটার যে ক্রিকেট নিয়ে সিনেমা তৈরি করবেন অপ্রত্যাশিত নয়। সাক্ষাত্কারে রমিজ রাজা বলেন, গল্প খুব কাছের। ক্রিকেটের মধ্যে দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছতে পারব। সেটা ডকুমেন্টরি বা সিনেমা যাই হোক।
তিনি আরও বলেন, ক্রিকেটের মধ্যে দিয়ে সন্ত্রাসকে উত্খাত করার গল্প দেখানো হবে এই ছবিতে। ক্রিকেট হল এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে ভাল সমাজ উপহার দিতে পারি।
নায়কের চরিত্র নিয়ে রমিজ বলেন, স্ক্রিপ্ট শুনে সঞ্জয় ভীষণ উত্তেজিত। ওকে এই চরিত্রে ভাল মানাবেও। নায়িকা কে হবেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গুঞ্জন শোনা যাচ্ছে, মাহিরা খান বা ক্যাটরিনা কাইফের মধ্যে কোনও একজনকে দেখা যেতে পারে।ট্রিবিউন ডটকম।
ইত্তেফাক/এমএআর
