যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৮

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আজ দুপুরে যাত্রাবাড়ীর শেখদির বটতলা স্কুলরোডে একটি মেসের ভেতর এ ঘটনা ঘটে।

 
নিহতদের মধ্যে নাজমুল (২২) নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে। অপরজনের হাত, পা ও মাথা ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে পুলিশ এখন পরিচয় নিশ্চিত করতে পারেনি।
 
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, ওই মেসে বেলুনে গ্যাস ভরানো হচ্ছিল। হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। ওসি আরো জানান, ঘটনাস্থলে দুইজনের লাশ পাওয়া গেলেও আহত দুইজন কোন হাসপাতালে ভর্তি হয়েছেন তা এখনও জানা যায়নি। তাই তাদের পরিচয়ও জানা যায়নি।
 
ইত্তেফাক/এএন