পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বরফ ধসে নিহত ১৪

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৮
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের চিত্রল জেলায় বরফ ধসে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন মারা গেছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 
 
নিহতদের ছয় জন নারী, ছয় শিশু ও দুই জন পুরুষ। উদ্ধার অভিযানে অংশ নেয়া দলের প্রধান চিত্রল স্কাউটস কমান্ড্যান্ট কর্নেল নিজামুদ্দিন শাহ্ বলেন, বৃহৎ বরফখ-ে ২৫টি বাড়িঘর চাপা পড়েছে। এদের মধ্যে পাঁচটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
 
নিজামুদ্দিন আরো বলেন, ধ্বংসস্তুপের মধ্যে কতজন আটকা পড়েছে এখনো তা জানা যায়নি।
 
ইত্তেফাক/এমএইচ