ট্রাক চাপায় আটজনের মৃত্যু; খাগড়াছড়িতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট নিরবতা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৪
খাগড়াছড়ির পর্যটন এলাকা আলুটিলায় গত শুক্রবার ট্রাক চাপায় দুই এস,এস,সি পরীক্ষার্থীসহ আটজন নিহত হয়। নিহত আটজনের স্মরণে আজ রবিবার জেলার ৯টি উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট নিরবতা কর্মসূচী পালিত হয়েছে।
IMG0
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরে সাংবাদিক-সংস্কৃতিকর্মী-উন্নয়নকর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে একটি আলোর মিছিল এর আয়োজন করা হয়। জেলা শহরের টাউন হলের সন্মুখে এক মিনিট নীরবতা পালন শেষে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে অংশগ্রহণকারীরা শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
 
ই্ত্তেফাক/এএন