সীতাকুণ্ডে মারধরের ঘটনায় ৩জন জেল হাজতে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০
সীতাকুণ্ডে জাল দলিল ও মারধর করার ঘটনায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভূমিদস্যুসহ ৩জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে।
 
জানা গেছে, কুমিরা ইউনিয়নের সোনারপাড়া ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ডার দেলিপাড়া গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী খালেদা বেগম, ছেলে মিঠুন এবং মৃত আব্দুস ছবুরের মেয়ে খুরশিদা বেগম ও সেলিনা আক্তারের ওপর কাজী নাজিম উদ্দিন মারধর করে। ওই এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে কাজী নাজিম উদ্দিন গং এর ঘর নির্মাণ নিয়ে বাধা দিলে তাদেরকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় খুরশিদা বেগম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে (মামলা নং-১৫১/১৩ইং)। 
 
আদালতে মামলা চলার প্রায় সাড়ে তিন বছর পর কাজী নাছির উদ্দিন, কাজী নাজিম উদ্দিন ও কাজী আসিফের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আ স ম শহিদুল্লাহ কায়সার প্রত্যেককে এক বছর কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এতে কাজী নাছির উদ্দিন গং সুকৌশল পালিয়ে গেলেও গত ৫ ফেব্রুয়ারি রবিবার আদালতে জামিন নিতে গেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। 
 
ইত্তেফাক/এমআই